সারাদেশে শুরু কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা

১৮ মার্চ ২০২১, ১১:১২ AM
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড © সংগৃহীত

সারাদেশে একযোগে শুরু হয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ মার্চ) শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ মার্চ) বেফাক এক বিজ্ঞপ্তিতে জানায়, সারাদেশে মোট ১,১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিযুল কুরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত মারহালার মোট ২,০৮,৯৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার । পরে অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয় সরকার।

এসএসসির উত্তরপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬
বাকৃবি গবেষকদের উদ্ভাবন: বন্যার পূর্বাভাস দেবে কৃত্রিম বুদ্…
  • ২৮ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জে…
  • ২৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে কক্সবাজারের বায়ুবিদ্যুৎ
  • ২৮ এপ্রিল ২০২৬
এবার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় …
  • ২৮ এপ্রিল ২০২৬