জিপিএ-৫ পেলেন রিফাত হত্যার আসামি রিশান ফরাজী

৩০ জানুয়ারি ২০২১, ০৪:৪০ PM
গ্রেফতার রিশান ফরাজী

গ্রেফতার রিশান ফরাজী © ফাইল ফটো

বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি (অপ্রাপ্তবয়স্ক) মো. রাশিদুল হাসান রিশান ফরাজী এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পাস করা রিশান বর্তমানে কারাভোগ করছেন।

ফরাজীর মা রেশমা বেগম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিশানের ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। সরকারের কাছে দাবি করছি, তাকে সাধারণ ক্ষমা করে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।

২০২০ সালের ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।

এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন বিচারক। আর বাকি চারজনকে বেকসুর খালাস দেন।

২০২০ সালের ১৪ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায়ের দিন ধার্য করেন বরগুনার শিশু আদালত। ২৭ অক্টোবর রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর ও ১ জনের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়।

রায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলো- মো. রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আব্দুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, মো. নাঈম এবং তানভীর হোসেন।

বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
লিমন-বৃষ্টির দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট…
  • ২৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে হত…
  • ২৮ এপ্রিল ২০২৬