এইচএসসির ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন

২৯ জানুয়ারি ২০২১, ১০:২৬ AM
আগামী রোববার এইচএসসির ফলাফল ঘোষণা করা হতে পারে

আগামী রোববার এইচএসসির ফলাফল ঘোষণা করা হতে পারে © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষা করছেন তারা। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে। করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যেকোন সময় আমরা ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত। এখন সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।’

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি ফলাফল ঘোষণার তারিখ জানাবেন।  তিনি বলেন, ‘মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রী রোববার সময় দিলেও আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।’

এদিকে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের শেষ মুহুর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে চারটি অতীব জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনাে ফলাফল প্রেরণ করা হবে না। কাজেই কোনাে অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

২. যারা মোবাইল ফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মােবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

৩. টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

অপরদিকে গত মঙ্গলবার (২৬ জনুয়ারি) রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষাবোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের আর কোনো বাধা নেই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাবোর্ডকে ফল প্রকাশের সব ধরনের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এইচএসসি ফল প্রকাশে আইনী আর কোনো জটিলতা নেই। আমরা শিগগিরই ফল প্রকাশ করব।

নিদিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, চলতি মাসেই ফল প্রকাশিত হবে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence