গেজেটের পর ঠিক হবে এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ

২৫ জানুয়ারি ২০২১, ০৬:৪৪ PM

© ফাইল ফটো

২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধনের গেজেট প্রকাশ হওয়ার পর ফল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলেন জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।

সোমবার (২৫ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত আইন সংশোধনের গেজেট প্রকাশ হওয়ার পর আমরা ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। তারপর মন্ত্রণালয় যেদিন অনুমোদন করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান তিনি।

গত বছরের ১ এপ্রিল থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের প্রকোপের কারণে ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এবাবের এইচএসসি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না। অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এ ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

কিন্তু আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করা হয়েছে, যা রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে।

বেনজীরকে ফেরানোর বিষয়ে আরব আমিরাতের পক্ষ থেকে চূড়ান্ত বার্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ২৬ জুন ২০২৬
বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী ন…
  • ২৬ জুন ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর
  • ২৬ জুন ২০২৬
৪ নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
  • ২৬ জুন ২০২৬
ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত
  • ২৬ জুন ২০২৬