এইচএসসির ফল প্রকাশে শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন

১১ জানুয়ারি ২০২১, ১২:৪৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

করোনাভাইরাস মহামারির কারণে এবার বিশেষ ব্যবস্থায় এইচএসসির ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আইনের সংশোধনীর প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ সোমবার (১১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষার পরিবর্তে এবার ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল গড় করে। এভাবে ফল প্রকাশ করতে বিশেষ আইন রয়েছে, জারি করতে হয় অধ্যাদেশ। সেটি অনুমোদনের জন্য আজ সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভায় উঠানো হয় খসড়া।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য অধ্যাদেশটির খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র গণমাধ্যমকে জানায়, অধ্যাদেশটি আজ বৈঠকের এজেন্ডায় রাখা হয়েছিল। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে অনুমোদন পাওয়ার পর সেটি অধ্যাদেশ আকারে জারি হবে। এরপর এইচএসসির ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।

গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে এইচএসসির ফল প্রকাশ করতে অধ্যাদেশ জারি করতে হবে। এ সংক্রান্ত আইন রয়েছে বলেও জানান তিনি। এবার জেএসসি-জেডিসির ফলকে ২৫ শতাংশ এবং এসএসসির ফলের ৭৫ শতাংশ ধরে এইচএসসির ফলাফল ঘোষিত হবে বলে জানানো হয়েছে।

নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬