এইচএসসিতে মানোন্নয়ন দেয়া পরীক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৫ নভেম্বর ২০২০, ০৪:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

উচ্চমাধ্যমিকে মানোন্নয়ন দেয়া শিক্ষার্থীদের এইচএসসির ফলাফল নিয়ে খুব একটা সমস্যা হবে না। কেননা তাদেরও জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই রেজাল্ট দেয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, যাদের এইচএসসিতে একটু খারাপ ফলাফল হয়েছে তারাই মানোন্নয়ন দিয়েছে। তবে তাদের নিশ্চয়ই জেএসসি ও এসএসসির ফলাফল এইচএসসির তুলনায় ভালো। ফলে তাদের গ্রেড নিয়ে খুব একটা সমস্যা হবে না। তাদেরও জেএসসি-এসএসসির ভিত্তিতেই রেজাল্ট দেয়া হবে।

এইচএসসি পরীক্ষা নিয়ে বলেন, বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে এসএসসির ফল ৭৫ শতাংশ এবং জেএসসি ২৫ শতাংশ গুরুত্ব পেতে পারে। এছাড়া সব বিষয়ে তো ক্লাস্টার করা যাবে না। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দিয়েছেন। তার আলোকেই ফলাফল প্রকাশ করা হবে। এসময় ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

মাধ্যমিকে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে ৭ ডিসেম্বরের মধ্যে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে ভর্তির সময় চলে এসেছে। তবে চলতি বছর আগের নিয়মে ভর্তি সম্ভব নয়। এ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষজ্ঞ, বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে তিনটি বিকল্প থেকে একটি বেছে নেয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬
ধূমপানে বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
  • ২৭ জুন ২০২৬