উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

২৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ PM

© সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২০ সালের পরীক্ষা শুক্রবার শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবুল কাসেম শিখদার জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থা নিয়েছে।

দেশের ২৮৮ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মার্চ, ২০২০ শুক্রবার এ পরীক্ষা শেষ হবে।

এ পরীক্ষায় মোট ৯৪ হাজার ২ শত ৬ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ৫৭ হাজার ৮ শত ৪ জন ছাত্র এবং ৩৬ হাজার ৪ শত ২ জন ছাত্রী।

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে ঝুলছে ইরানের ভাগ্য
  • ২৮ জুন ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ কাল, প…
  • ২৮ জুন ২০২৬
পরিবেশ রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির সচেতনতায় বরগুনায় ‘ক্…
  • ২৮ জুন ২০২৬
২ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
ফাইনালে দেখা মিলতে পারে মেসি-রোনালদোর!
  • ২৮ জুন ২০২৬
চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়?
  • ২৮ জুন ২০২৬