আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে ঝুলছে ইরানের ভাগ্য

২৮ জুন ২০২৬, ০৯:২১ AM
ইরান ফুটবল দল

ইরান ফুটবল দল © সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। একই ধরনের পারফরম্যান্স দেখালেও ইরানের ভাগ্য এখনো অনিশ্চিত, যেখানে সবকিছু আর তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই।

‘জি’ গ্রুপে তিন ম্যাচেই ড্র করে শেষ করেছে ইরান। তবে গ্রুপে তৃতীয় স্থানে থাকায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা পাওয়ার জন্য এখন অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। অনেক প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপে আসা ইরানিদের নকআউটের আশা এখন ঝুলে আছে পরিসংখ্যানের সূক্ষ্ম সমীকরণে।

নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে টানা ড্র করে বর্তমানে সেরা তৃতীয় দলের তালিকায় নবম অবস্থানে রয়েছে ইরান। তবে শঙ্কা এখনো রয়ে গেছে। ফলে শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনাও সুতোর মতোই ঝুলছে।

ইরানের নকআউটের স্বপ্ন টিকে রাখতে হলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর ফল তাদের অনুকূলে আসতে হবে। বিশেষ করে, অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ম্যাচ কোনোভাবেই ড্র হলে ইরানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে।

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটি ১-১ গোলের সমতায় ছিল। আর শেষ পর্যন্ত ম্যাচটি সমতায় থাকলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজবে ইরানের। তবে অস্ট্রিয়া জয় নিয়ে মাঠ ছাড়লে কোনো সমীকরণ ছাড়াই নকআউটে উঠবে ইরান।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬