দুই সমাপনীর ফল বছরের শেষ দিন

২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৪২ PM

বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর অপেক্ষার পালা শেষ হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের। সেদিনই তাদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার উভয় পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৫৫ লাখ শিক্ষার্থী। এছাড়া ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তুক উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল ৩১ ডিসেম্বর পঞ্চমের সমাপনীর ফল প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আর শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তা জানান, অষ্টমের সমাপনীর ফলও একই দিন প্রকাশ করা হবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তারা। মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পঞ্চমের সমাপনীতে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তাদের ফলও ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

 

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬