জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৯ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক দ্বিতীয় বর্ষের আগামী সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফয়জুল করিম জানান, স্থগিত এই পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। হিসাববিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, একটি কেন্দ্রে ভুল করে সোমবার অনুষ্ঠেয় হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন খুলে ফেলায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬