জেএসসি-জেডিসি পরীক্ষা উপলক্ষে বন্ধ কোচিং সেন্টার

১৩ অক্টোবর ২০১৯, ০৫:০৯ PM

© ফাইল ফটো

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর থেকে। পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু বলেন, জেএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান।

আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে মনিটরিং বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

‘জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা …
  • ২৮ জুন ২০২৬
পদ্মায় গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের ৩ শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
৮ মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
  • ২৮ জুন ২০২৬
কক্সবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবক…
  • ২৮ জুন ২০২৬
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
  • ২৮ জুন ২০২৬