বাউবির এইচএসসির ফল প্রকাশ

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৬ PM

© ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ৩৭ ভাগ। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন ‘এ’ গ্রেড, ৪ হাজার ২২৮ জন ‘এ (-)’ ১২,২৭৯ জন ‘বি’, ১৪ হাজার ১৪১ জন ‘সি’ এবং ২ হাজার ৯৬৩ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৪২৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৮২৬ জন ছাত্রী। একই সঙ্গে ৭৭ হাজার ৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম জানান, পরীক্ষার্থীদের (GPA) bou.ac.bd এবং Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।

এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 13011810001) লিখে বাংলালিংকে ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬