জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ সেপ্টেম্বর ২০১৯ থেকে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে দুপুর ১টার পরিবর্তে প্রতিদিন দুপুর ২ টায় হবে। এ পরীক্ষার প্রকাশিত সময়সূচির অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে প্রকাশ করা হবে।

SMS এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- nu<space>atmp<space>roll no লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬