উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত

৩০ জুলাই ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) বাউবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। 

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোহসীন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী ০২ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য এইচ.এস.সি পরীক্ষা-২০২৪; এমএস ইন ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট; এমএস ইন এনটোমলজি; এমএস ইন এগ্রোনোমি ; এমএস ইন এক্যুয়াকালচার ও এমএস ইন পোল্ট্রি সাইন্স পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

স্ত্রীর অনুপ্রেরণায় গবেষণায় সাফল্য, চীনে ফুলফান্ডেড স্কলারশ…
  • ২৫ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন মোদির মন্ত্রিসভার এক প্রতিমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুলাই ২০২৬
‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬