ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

১২ জুন ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ফল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ মহোদয়ের হাতে হস্তান্তর করেন।

এ পরীক্ষায় প্রতিটি বর্ষে ৯০ শতাংশের ওপরে পাস করেছে। ফল প্রকাশ করে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নকল্পে দ্রুততম সময়ের মধ্যেই পরবর্তী পরীক্ষাসসূহ গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, পরীক্ষা দপ্তরের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়। উপাচার্যের দিক-নির্দেশনায় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সার্বক্ষণিক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 

গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী আটটি বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার যথাক্রমে প্রথম বর্ষ ৯০.০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষ ৯৪.৫৬ শতাংশ ও তৃতীয় বর্ষ ৯৫.৭৬ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iau.edu.bd পাওয়া যাবে।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখে নিন

পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান, প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব জনাব ফররুখ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9