এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখে নিন

১১ জুন ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ একাধিক মাধ্যমে এ ফল দেখা যাবে। 

এর আগে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে ১১ জুন ফল প্রকাশের তথ্য জানিয়েছিলেন। এই লিংকে ফলাফল দেখা যাবে। ঢাকা বোর্ডের ফল দেখতে এখানে ক্লিক করুন।

এসএমএসের মাধ্যমে ফল দেখবেন যেভাবে-
এসএসসি: এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা: এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চায়, তাদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা

গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।

গত ১২ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণ আবেদন ১৩ মে থেকে শুরু হয়ে চলে ১৯ মে পর্যন্ত।পুনঃনিরীক্ষণের সময় বাড়ানো হবে না বলেও তখন জানানো হয়েছিল।

পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬
ড্রাইভারকে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা ছাত্রদল…
  • ০৯ জুন ২০২৬
৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
  • ০৯ জুন ২০২৬
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
  • ০৯ জুন ২০২৬
সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
  • ০৯ জুন ২০২৬