এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল

৩০ মে ২০২৪, ১১:২১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১১ জুন এ ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার (৩০ মে) বলেন, এবার সব বোর্ডের পুনঃনিরীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে। আগামী ১১ জুন ফল জানা যাবে। এবার ঢাকা বোর্ডে এক লাখ ৭৯ হাজার উত্তরপত্র নিরীক্ষার আবেদন পড়েছে বলে জানান তিনি।

গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

আরো পড়ুন: তৃতীয় ধাপের ভাইভা স্থগিত নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব

প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।

গত ১২ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণ আবেদন ১৩ মে থেকে শুরু হয়ে চলে ১৯ মে পর্যন্ত।পুনঃনিরীক্ষণের সময় বাড়ানো হবে না বলেও তখন জানানো হয়েছিল।

 
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9