অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়
২৮ মে ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ২৬ মের পরীক্ষা এবং ৫ জুন, ২৭ জুনের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জুনে। আর ৫ জুনের পরীক্ষা হবে ৬ জুন, ২৭ জুনের পরীক্ষা হবে ২৯ জুন।

মঙ্গলবার (২৮ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ১৮ এপ্রিলে প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করার জন্য আহ্বান করা হল। 

“ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হল।”

এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে চায় আন্তঃশিক্ষা…
  • ২৫ জুলাই ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬