কারিগরি শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা হবে নতুন সূচিতে

২৮ মে ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আজ মঙ্গলবারের দু’টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৭ মে) কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সূচিতে পরীক্ষার তারিখ জানানো হবে পরে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২৮ মে তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে। এছাড়াও স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন: স্থলভাগে টানা ৪৮ ঘণ্টা ঘুরেছে ঘূর্ণিঝড় রেমাল, নেপথ্যে যে কারণ

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমাল রোববার রাতে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়।

এর প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে। আজও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬
দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২৫ হ…
  • ২৫ জুলাই ২০২৬