৬০০ শিক্ষার্থীর মধ্যে ৫৯৮ জনেরই জিপিএ-৫, পাস শতভাগ

১৩ মে ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
দেশের ক্যাডেট কলেজগুলোয় এবার শিক্ষার্থীদের পাসের হার শতভাগ

দেশের ক্যাডেট কলেজগুলোয় এবার শিক্ষার্থীদের পাসের হার শতভাগ © আইএসপিআর

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলোতে শিক্ষার্থীদের পাসের হার শতভাগ। ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৫৯৮ জনই জিপিএ-৫ পেয়েছে, যার হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ। রোববার (১২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফল অর্জন করেছে। পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। এবার পাসের হার শতভাগ।

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফল অর্জনই নয়, চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই কলেজগুলোর লক্ষ্য।

এ জন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর ক্যাডেটরা যেন যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে কলেজগুলোতে নতুন নতুন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

আরো পড়ুন: ৭৬ দিয়ে শুরু, সর্বোচ্চ ২৬৯৬০২— দুই যুগে মাধ্যমিকে যত জিপিএ-৫

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে কলেজের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আন্তরিক প্রচেষ্টা। পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণির ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এ ফল অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9