আইএসসি বা দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা

০৬ মে ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা

দ্বাদশের মেধা তালিকায় এগিয়ে মেয়েরা © ফাইল ছবি

আইএসসি  বা দ্বাদশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ১৫ জন ছাত্র-ছাত্রী। মূলত ফিউচার ফাউন্ডেশন, ডিপিএস, লা মার্টিনিয়ার ফর গার্লস ও মর্ডান অ্যাকাডেমির পড়ুয়াদের নাম আছে সেখানে। ব়্য়াঙ্কিংয়ে থাকা ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর ৯৯ শতাংশ। কলা বিভাগ থেকেও দুর্দান্ত রেজাল্ট করেছে বেশ কয়েকজন।
   
পশ্চিমবঙ্গ থেকে মেধা তালিকায় জায়গা পেয়েছে একগুচ্ছ ছেলে-মেয়ে। ১০০-র মধ্যে প্রতি বিষয়ে ৯৯ নম্বর পেয়েছে তারা। উল্লেখ্য, এবার দু’টি পরীক্ষাতেই পাশের হারের নিরিখে সার্বিকভাবে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। বাংলায় শতাংশ বিচারে প্রতি ১০০ জনে উত্তীর্ণ হয়েছে ৯৭.৮০ জন।

সোমবার (৬ মে) সকাল ১১ টা নাগাদ ও আইএসসি এর ফল প্রকাশ করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস। সেই সঙ্গে প্রকাশ্যে আসে মেধা তালিকাও। আইএসসি বা দ্বাদশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে সেরা ১০ এ জায়গা করে নিয়েছে ১৫ জন ছাত্র-ছাত্রী।

কাউন্সিল জানিয়েছে, এবার আইসিএসি বা ক্লাস ১০ এ পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৪৭ শতাংশ। অন্যদিকে দ্বাদশ বা আইএসসিতে প্রতি ১০০ জনে পাশ করছেন ৯৮.১৯ জন। দুটি পরীক্ষায় মেয়েদের পাশেরহার ৯৯.৬৫ শতাংশ। আর শতাংশের নিরিখে ছেলেরা পাশ করেছে ৯৯.৩১ জন। শুধু আইএসসিতে ছাত্র ও ছাত্রীদের পাশের হার যথাক্রমে.৯৭.৫৩ ও ৯৮.৯২ শতাংশ বলে জানিয়েছে কাউন্সিল।

এবার আইএসসিতে পরীক্ষা দিয়েছিল ৯৯ হাজার ৯০১ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে ৯৮ হাজার ৮৮ জন দ্বাদশের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গিয়েছে।

বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬