চট্টগ্রাম বোর্ডে এইচএসসির নিরীক্ষণে ৭৯ শিক্ষার্থীর জিপিএ-৫

২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ১৫২ জন। এ ছাড়া গ্রেড পরিবর্তন হয়ে ৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। 

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, মোবাইলে মিলল…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬