কুমিল্লা শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাশের সংখ্যা জানা গেল

২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

ওয়েবসাইট সূত্রে জানা যায়, মোট আবেদনের ৬৪০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে ১৫৪ জন ফেল থেকে পাশ হয়েছেন। 

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে

আইনজীবী নিজাম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
  • ২৭ জুলাই ২০২৬
রাহেল-মামুনের নেতৃত্বে ডুয়েট সায়েন্স ক্লাবের যাত্রা শুরু
  • ২৭ জুলাই ২০২৬
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির নতুন ভিসি ঢাবি অধ্যাপক…
  • ২৭ জুলাই ২০২৬
ডিএনসির তল্লাশিতে মেলেনি, র‍্যাবের অভিযানে চালবোঝাই ট্রাক থ…
  • ২৭ জুলাই ২০২৬
মাউশিতে তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক, একাধিক …
  • ২৭ জুলাই ২০২৬
ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে আশার আলো, বিকল্প সূচি তৈরি করছে বি…
  • ২৭ জুলাই ২০২৬