পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে জিপিএ ফাইভ পেলেন যারা

২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা শিক্ষা বোর্ড © সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ফেল থেকে পাস করেছে ১৫৪ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন পাচঁজন।

যশোর বোর্ডে ৬৪০ জন এর রেজাল্ট পরিবর্তন হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

ফেল থেকে জিপিএ-৫ পাওয়া পাচঁ জনের রোল নাম্বার হলো 577144, 555814, 399471, 368489, 172370

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
কাসেম সোলেইমানির ভাতিজি ও নাতনিকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্…
  • ০৪ এপ্রিল ২০২৬