পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে জিপিএ ফাইভ পেলেন যারা

২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© ফাইল ছবি

শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দু’জন।

যশোর বোর্ডে ২৬৪ জন এর রেজাল্ট পরিবর্তন হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

ফেল থেকে জিপিএ-৫ পাওয়া দুজনের রোল নাম্বার হলো 615396, 765824

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬
ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
  • ২৭ জুলাই ২০২৬
৩ সেপ্টেম্বরের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় পত্রকোড সংশোধন, বিজ্…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোত…
  • ২৭ জুলাই ২০২৬