যশোর বোর্ডের এইচএসসি নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ১৫

২৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © ফাইল ছবি

যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দু’জন।

যশোর বোর্ডে ২৬৪ জন এর রেজাল্ট পরিবর্তন হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফেল থেকে জিপিএ-৫ পাওয়া দুজনের রোল নম্বর হলো- 615396, 765824

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ২৭ জুলাই ২০২৬
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাসসহ তিন যানবাহনের সংঘর্ষে …
  • ২৭ জুলাই ২০২৬
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশের বড় জয়
  • ২৭ জুলাই ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা প্রকাশ, দ…
  • ২৭ জুলাই ২০২৬
গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন সেই ভূমি কর…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিম…
  • ২৭ জুলাই ২০২৬