এসএসসি ও সমমানের ফলাফল দেখবেন কীভাবে, জেনে নিন

২৮ জুলাই ২০২৩, ০৭:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শুক্রবার (২৮ জুলাই)। বেলা ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল একযোগে প্রকাশিত হবে। প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোডের ক্ষেত্রে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

অনলাইন এবং মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানা যাবে। অনলাইনে www.educationboardresults.gov.bd-তে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া প্রকাশের পর এসএমএস করেও ফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে এসএসসি ও বোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। উদাহরণ: SSC Dha 123456 2023 Send to 16222। দাখিলের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষরের জায়গায় Mad এবং কারিগরির ক্ষেত্রে Tec টাইপ করতে হবে।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9