মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস সেক্রেটারীর

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ PM
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম © ফাইল ফটো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে— বিভিন্ন গণমাধ্যমে এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

আজ শুক্রবার রাত পৌনে ৮টায় বিএনপির মিডিয়া সেলে দেওয়া এক বার্তায় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী মো. আতিকুর রহমান এ দাবি করেন। 

তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী আজ শুক্রবার সারাদিন নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি। কোনো মহল কী উদ্দেশ্যে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করার জন্য  সাংবাদিকদের অনুরোধ রইল।’

জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আনুষ্ঠানিকভাবে বাস দুটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরও সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব সংকট উত্তরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।

মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরী, বেকার অবস্থায় হতাশাগ্রস্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনার কাছে ৭ গোলে হারের পর ফিফার নিষেধাজ্ঞার জালে বু…
  • ০৯ অক্টোবর ২০২৬
পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬