এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

১৬ মে ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
আগামী ২৪ ও ২৫ মে এসএসসির স্থগিত পরীক্ষা হতে পারে

আগামী ২৪ ও ২৫ মে এসএসসির স্থগিত পরীক্ষা হতে পারে © ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ মঙ্গলবার (১৬ মে)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে। আগামী ২৪ ও ২৫ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ মে) সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর। রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হবে ২৩ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা ২৫ মে শেষ হবে। পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। এর মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষায় অংশ নেয়নি।

ঘূর্ণিঝড় মোখার কারণে প্রথমে চট্টগ্রাম, কুমিল্লা , বরিশাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছি। পরে সোমবার দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। নতুন তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক
  • ৩০ জুলাই ২০২৬
বুটেক্স সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি রাতুল, সম্পাদক ম…
  • ৩০ জুলাই ২০২৬
মোশন সিকনেস কমাতে আইফোনের লুকানো ফিচার, চালু করবেন যেভাবে
  • ৩০ জুলাই ২০২৬
৭ হাজার টাকা দেনাকে কেন্দ্র করে অপহরণ ও বৈদ্যুতিক শকের দেওয়…
  • ৩০ জুলাই ২০২৬
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছ…
  • ৩০ জুলাই ২০২৬
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদার …
  • ৩০ জুলাই ২০২৬