বিদেশে চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থী কমেছে সিলেটে

৩০ এপ্রিল ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ছয় হাজার ৮৮ শিক্ষার্থী কমেছে সিলেট বোর্ডে। বোর্ডের অধীনে রোববার (৩০ এপ্রিল) এসএসসিতে বসছে এক লাখ ১০ হাজার ৪০২ জন। এর আগে ২০২১ সালে এক লাখ ২১ হাজার ১৬১ ও ২০২২ সালে ৪ হাজার ৬৪৩ জন কমে এক লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী ছিল। 

প্রতি বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমে যাওয়ার জন্য বিদেশ গমনের প্রবণতাকে দায়ী করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। তিনি বলেন, ছেলেদের বিদেশমুখিতার প্রবণতা বেশি। যে কারণে ছেলে পরীক্ষার্থী কমছে। মেয়ে শিক্ষার্থী বেশি থাকে। বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় পরীক্ষার্থী খুবই কম। এ অঞ্চলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় শিক্ষার্থী বাড়াতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এবার এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। এবার বোর্ডের অধীনে ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এরমধ্যে সিলেটে ৫৯টি, সুনামগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ২৬ এবং হবিগঞ্জে ৩১টি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগে পরীক্ষার হলে নিজ আসনে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোনসহ কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনুমতি নিলে বাড়তি সুবিধা পাবেন, ২০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে। তদারকির জন্য ভিজিল্যান্স টিম ও স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

ছাত্রত্ব শেষেও হলে অবস্থানের সুযোগ পাবে জাকসু ও হল সংসদ প্র…
  • ৩০ জুলাই ২০২৬
সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগা…
  • ৩০ জুলাই ২০২৬
সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেলেন ৭ সিনিয়র শিক্ষক, …
  • ৩০ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
  • ৩০ জুলাই ২০২৬
চাঁদপুরে মেঘনা ধনাগোদা বাঁধের সুড়ঙ্গ করা সড়কের ড্রেজার পাইপ…
  • ৩০ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ১৯ আগস্ট প…
  • ৩০ জুলাই ২০২৬