এইচএসসি’র কেন্দ্রে দুই পরীক্ষার্থীর দায়িত্বে ১২ জন

০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন দুই পরীক্ষার্থী

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন দুই পরীক্ষার্থী © সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে চলতি এইচএসসি পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ের পরীক্ষার্থী ছিল মাত্র দুজন। তাদের পরীক্ষা নিতে রোববার ওই কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রসচিব ও ইউএনওর প্রতিনিধিসহ মোট ১২ জন।

সখীপুর মহিলা কলেজ কেন্দ্র সূত্র জানায়, সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ৯৪৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। রোববার ওই কেন্দ্রে সকালে কৃষি শিক্ষা ও বিকেলে পরিসংখ্যান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালের পরীক্ষায় ৬১৩ জন অংশ নিলেও বিকেলে অংশ নেয় মাত্র দুজন।

আরও পড়ুন: ১৪ জনের কপাল খুললেও খোলেনি জান্নাতুল-বৈশাখির

কেন্দ্রের পরীক্ষা কমিটির প্রধান অরুন কুমার সাহা বলেন, দুজনের পরীক্ষা নিতে কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারিসহ সব আনুষ্ঠানিকতাই মানা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে একজন কেন্দ্রসচিব, পরীক্ষা কমিটির তিনজন সদস্য, ইউএনওর প্রতিনিধি একজন, প্রশ্ন তুলতে ট্যাগ কর্মকর্তা একজন, কেন্দ্র প্রত্যবেক্ষক একজন, করণিক দুজন, পুলিশ দুজন, পিয়ন একজনসহ মোট ১২ জন দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, সরকারি মুজিব কলেজের ব্যবসায় শিক্ষা শাখার রিয়াদ হাসান ও জনি মিয়া নামের দুই শিক্ষার্থী চতুর্থ বিষয় হিসেবে পরিসংখ্যান পরীক্ষা দিতে কেন্দ্রে আসে। তাদের একটি কক্ষে বসানো হয়। পরীক্ষার্থী দুজন হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। আগামীকালও ওই দুই পরীক্ষার্থীকে একইভাবে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে হবে।

বাকি টাকা চাওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ১৩ জুন ২০২৬
সাংস্কৃতিক চর্চার বিরোধীদের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে জিম্মি ক…
  • ১৩ জুন ২০২৬
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার প্রীতি সম্মেল…
  • ১৩ জুন ২০২৬
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রকাশ, দেখুন এখা…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের গাড়িতে জেনারেটর তোলার সময় ভ…
  • ১৩ জুন ২০২৬
ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত…
  • ১৩ জুন ২০২৬
×