এসএসসি’র ফলাফল

৪.৯৩ পেয়ে উত্তীর্ণ পৌর কাউন্সিলর, ভর্তি হবেন কলেজে

২৮ নভেম্বর ২০২২, ০৭:৫০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
আব্দুস সামাদ

আব্দুস সামাদ © সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুস সামাদ (৪৮)।  তিনি পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।  

সদ্য এসএসসি পাশ করা কাউন্সিলর আব্দুস সামাদ জানান, পারিবারিক সমস্যার কারণে বাল্যকালে তিনি পড়ালেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে এমন ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া। এটা তার জন্য প্রয়োজন ছিলো। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

আরও পড়ুন: এসএসসিতে জিপিএ-৫ পেলেন ইউপি সদস্য

দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ পৌরসভার গুয়াগাঁও মহল্লার বাসিন্দা।  তার দুই পুত্র রয়েছে। বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ এবং পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

 

৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬