এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ PM
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের কারণে গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়।

আরো পড়ুন: প্রশ্নফাঁস হলেও যে কারণে স্থগিত হয়নি এসএসসির দুই পরীক্ষা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি প্রশ্ন ফাঁসের ঘটনা ধরা পড়ায় শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়। রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষিশিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) ও রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিল।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬