৬ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরিক্ষার্থী, ৪ জনই ফেল

১১ আগস্ট ২০২৬, ১০:২৬ AM
শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়।

শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। © টিডিসি ফটো

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে রয়েছেন ৬ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তবে তাদের মধ্যে ৪ জনই ফেল করেছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকিরা ফেল করেছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থী কম হলে প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি থাকার কথা। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করা প্রয়োজন।

অন্য খবর: নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় চারজন। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, ফলাফলের উন্নতি করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা বলেন, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে। পাশাপাশি সমন্বয় সভায় ফলাফল উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬