এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

১১ আগস্ট ২০২৬, ০৯:৫০ AM
মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক

মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক © সংগৃহীত

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ এ বৃত্তি প্রদান করবে। এ জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃত্তির জন্য বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫.০০ থাকতে হবে। একই এলাকার অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪.৮০ থাকতে হবে।

অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে।

আরও পড়ুন: সদ্য এসএসসি ও সমমান শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন আহ্বান

বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও অনলাইনে আপলোড করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।

বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বাৎসরিক আয় ২ লাখ টাকার বেশি হলে তাঁর আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একইভাবে কোনো আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকলে তাঁর আবেদনও বাতিল করা হবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন জানিয়েছে, ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীদের আগামী ২৭ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তির জন্য আবেদন করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনকারীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে।

বৃত্তি-সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজন হলে ০২-৫৮৮১৬৫২০ নম্বরে সরাসরি অথবা ০২-২২২২৮৩৪৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বর্ধিত নম্বর ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮-এও যোগাযোগের সুযোগ রয়েছে।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9