সিসিটিভিতে নকল দেখে এসএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার, ৩ শিক্ষককে অব‍্যাহতি

২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ PM
এআই দিয়ে তৈরি ছবি

এআই দিয়ে তৈরি ছবি © সংগৃহীত

মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলের অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।  

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারুকুল ইসলাম। 

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিন।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই ছাত্রীর কাগজপত্রের ফাইলের মধ্যে নকলের নমুনা পেয়ে ছুটে যান তিনি। ছাত্রীর কাছে নকল পেয়ে সাথে সাথেই ওই পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৩ শিক্ষককে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬