কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে এগিয়ে মেয়েরা 

১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ PM
কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ড © সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৪৮.৮৬ শতাংশ। পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড মোট পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৫৭৬ জন। এর মধ্যে মেয়ে ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে ৪২ হাজার ৫২ জন। মোট পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৩০,৭০১ জন (পাসের হার ৫৩.৩৭%), আর ছেলেদের মধ্যে পাস করেছে ১৭,৯৫৬ জন (পাসের হার ৪২.৭০%)।

আরও পড়ুন: এইচএসসির বিগত ফলাফলগুলোয় গলদ ছিল: আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি

এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ২,৭০৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ১,৭৪৯ জন, এবং ছেলে পরীক্ষার্থী ৯৫৮ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান থেকে এবং ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage