এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ

১৬ অক্টোবর ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সারা দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। 

বোর্ড সূত্রে জানা গেছে, মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন, উত্তীর্ণ ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, জিপিএ-৫ ৩২ হাজার ৫৩ জন, ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। উত্তীর্ণ ৩  লাখ ৯৩ হাজার ৯৬ জন, জিপিএ-৫ ৬৯ হাজার ৯৭ জন, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭  শতাংশ।

শিক্ষার্থীরা সকালেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে অনলাইনে। এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রসঙ্গত, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮  শতাংশ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব পরীক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন যেভাবে

পরীক্ষার্থীরা তিন ভাবে এইচএসসি’র ফল জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-তে গিয়ে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে

২. www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।

৩. মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এজন্য HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

এছাড়া আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দোকার এহসানুল কবির জানান, ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটের ([https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd)) মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
গলার চেইন ‘ছিনিয়ে নিতে’ শিশু মরিয়মকে হত্যা, লাশ মিলল চুলায়
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence