এইচএসসির ফল প্রকাশ আজ, অপেক্ষায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী

১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৬ AM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার সকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। দেশের প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অপেক্ষায় রয়েছে ফলের। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে, এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা সকালেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে অনলাইনে।

গত ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষায় অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব পরীক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব শিক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে অংশ নেয়।

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘বৃহস্পতিবার সকালেই সব শিক্ষার্থী ফল পেয়ে যাবে।’ তিনি জানান, সকাল ১০টায় কলেজগুলোতে এবং ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, সকালেই বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে। এবার কোনো ‘গ্রেস মার্কিং’ থাকবে না জানিয়ে তিনি বলেন, “যেমন পরীক্ষা শিক্ষার্থীরা দিয়েছে, তেমনই ফল পাবে। ভালো গ্রেড দেওয়ার জন্য খাতায় বাড়তি নাম্বার দেওয়া হবে না।”

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ফল প্রকাশ উপলক্ষে ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন যেভাবে

পরীক্ষার্থীরা তিন ভাবে এইচএসসি’র ফল জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-তে গিয়ে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে

২. www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।

৩. মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এজন্য HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

এছাড়া আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দোকার এহসানুল কবির জানান, ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটের ([https://rescrutiny.eduboardresults.gov.bd](https://rescrutiny.eduboardresults.gov.bd)) মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আ…
  • ০৮ মে ২০২৬
‘নার্স ও দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর
  • ০৮ মে ২০২৬
দুই অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
  • ০৮ মে ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৮ মে ২০২৬
ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন, শুরু-শেষ কবে
  • ০৮ মে ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৬০, আবেদন …
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9