৬০ দিনেই সোয়া দুই লাখ পরীক্ষার্থীর ফল, ভিসি বললেন—জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স

০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ৬০ দিনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পরীক্ষায় সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৯৪.৬২%। 

দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করে রেকর্ড গড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনটাই জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলছেন, সংশ্লিষ্ট সকলের চেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ৬০ দিনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পার্ট টু এর রেজাল্ট দেয়া সম্ভব হল। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রেকর্ড।

রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান। এতে তিনি আরও জানান, এই পরীক্ষায় ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results-এ পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9