এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

২৩ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০২ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি

চলতি বছরের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রুটিনটি প্রকাশ করা হয়। গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন ট্রাজেডির কারণে ২টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। 

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র/হিসাববিজ্ঞান ১ম পত্র/যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা গত ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষাটি শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন: স্থগিত এইচএসসির দুই পরীক্ষা একদিনে হচ্ছে না

ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৪ আগস্ট ((বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেলে (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র/আরবি ২য় পত্র/পালি ২য় পত্রের পরীক্ষাও। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র/ সলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা)/ইতিহাস ২য় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন: স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

অর্থনীতি ১ম পত্র/ প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

নিচে রুটিন দেখুন-

ট্যাগ: পরীক্ষা
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬