স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

২৩ জুলাই ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়। এর আগে মাইলস্টোন ট্রাজেডির কারণে ২টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে আলিম পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা ১০ জুলাই (বৃহস্পতিবার)-এর স্থলে ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৫ জুলাই (মঙ্গলবার)-এর স্থলে ১৩ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ২২ জুলাই (মঙ্গলবার)-এর স্থলে ১৭ আগস্ট (রবিবার) এবং বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ)-এর পরীক্ষা ২৪ জুলাই (বৃহস্পতিবার)-এর স্থলে ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।   

ব্যবহারিক পরীক্ষাসমূহ ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি নিচে দেওয়া হলো: 

Screenshot (368)

 

মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬