রুটিন প্রকাশ

স্থগিত এইচএসসির দুই পরীক্ষা একদিনে হচ্ছে না

২৩ জুলাই ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান এইচএসসি ও সমমানের দুদিনের (২২ ও ২৪ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে, আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে দুদিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

তবে বিকেলে স্থগিত এইচএসসির রুটিন প্রকাশ হয়েছে। এতে এইচএসসির দুই পরীক্ষা একদিনে রাখা হয়নি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত ২২ জুলাইয়ের এইচএসসি ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

২২ ও ২৪ জুলাই কোন কোন বিষয়ের পরীক্ষা ছিল
আগের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর সময়সূচিতে ২৪ জুলাইয়ে অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা। তবে এ দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

১৭ ও ১৯ আগস্ট পরিবর্তিত কোন কোন বিষয়ের পরীক্ষা হবে
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ১৯ আগস্ট অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ট্যাগ: এইচএসসি
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬