এসএসসি পরীক্ষায় এক উপজেলায় চার স্কুলে পাস করেনি কেউ

১১ জুলাই ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৮:৪২ AM
ঝালকাঠি জেলা শিক্ষা ভবন

ঝালকাঠি জেলা শিক্ষা ভবন © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পাবলিক পরীক্ষায় বিদ্যালয়গুলো থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে, যা জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল থেকে এমন তথ্য জানা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭জন এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে চারটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘নলছিটির চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন এমনটি হয়েছে তা জানার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে পাঠদানের দুর্বলতা, শিক্ষার্থী উপস্থিতি ও শিক্ষকের দায়িত্বহীনতা এসবই এমন শূন্য পাসের জন্য দায়ী। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬