বাউবির এইচএসসি পরীক্ষা শুরু কাল 

০৩ জুলাই ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১২:০৯ AM
বাউবির লোগো

বাউবির লোগো © টিডিসি সম্পাদিত

আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা। সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে ২৪৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৪৫০ জন পুরুষ, আর ১৫ হাজার ৯৬৪ জন নারী। নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তাহের শুক্রবার ও শনিবার করে বাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট।

আরো বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬