এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা শিক্ষা বোর্ডের

১৫ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © সংগৃহীত

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা রীক্ষার প্রশ্নপত্র নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। রবিবার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার  স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে। 

কেন্দ্র সচিবদের নির্দেশনা দিয়ে ওই স্মারকে বলা হয়,  বিজি  প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না তা যাচাই করতে হবে। কোনো সেট কম বা বেশি থাকলে তা ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে। নির্দেশনাটি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে।

এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে। পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে। অব্যবহৃত সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬