ঢাকা বোর্ডে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু কাল, কোন অঞ্চলের কখন

৩১ মে ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:৫৫ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামীকাল রোববার (১ জুন) শুরু হচ্ছে। প্রকাশিত সূচি অনুযায়ী, বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১৯ মে এ সূচি প্রকাশ করে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১ জুন বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ২ জুন বিতরণ করা হবে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময় চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: যশোর বোর্ডের পরীক্ষা শাখায় কর্মকর্তা-কর্মচারীর অবাধ প্রবেশ বন্ধ হলো

কোনও অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্র যাচাইপূর্বক কোন প্রকার ত্রুটি, কম, বেশি সংশোধন করিয়ে দেয়ার জন্য অবশ্যই ১৫ জুন হতে ২২ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) নিকট নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষার কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬