দাখিল পরীক্ষায় নকল: এক কেন্দ্র থেকেই ১১ শিক্ষার্থী বহিষ্কার, ১২ শিক্ষককে অব্যাহতি

১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
শ্যামনগরের কেন্দ্রীয় দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা

শ্যামনগরের কেন্দ্রীয় দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগরে  দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নয়জন ছেলে ও দুইজন মেয়ে রয়েছে। কেন্দ্র সূত্রে আরও জানা যায়, গণিত বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ওই কেন্দ্রে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন,   পরীক্ষাকেন্দ্রে বেশ কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোন ও ব্লু টুথ হেডফোনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিল। পাশাপাশি কিছু শিক্ষার্থীকে হাতেনাতে নকল করতে দেখা যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক ও কেন্দ্রসচিবের গাফিলতি স্পষ্ট হওয়ায় তাদের পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9