মা হারালেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানী

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ AM
শোক প্রকাশ

শোক প্রকাশ © প্রতীকী ছবি

বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানীর মা দিল আফরোজ বেগম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ফেনী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 

অধ্যাপক ড. মো. গোলাম রব্বানীর মা মরহুমা দিল আফরোজ বেগমের মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় বলেন, আমাদের সহকর্মী অধ্যাপক ড. মো. গোলাম রব্বানীর মার মৃত্যুতে মরহুমার পরিবারের ন্যায় আমরাও সমব্যথী ও শোকাহত। মরহুমা ছিলেন একজন সফল মাতা। তিনি নিকটজন ও এলাকাবাসীর কাছে ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। 

শোকবার্তায় আরও বলা হয়, আমরা মরহুমা দিল আফরোজ বেগমের রুহের মাগফেরাত কামনা করছি। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে চলতি…
  • ২৯ আগস্ট ২০২৬
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • ২৯ আগস্ট ২০২৬
লাইসেন্স নেই, নেই পর্যাপ্ত চিকিৎসক-নার্স, হাসপাতাল চলে স্যা…
  • ২৯ আগস্ট ২০২৬