সংসদ নির্বাচনে তারকাদের কে কোথায় ভোট দেবেন?

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ AM
জয়া, শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন

জয়া, শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।

সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শোবিজ তারকাদের ভোটাধিকার প্রয়োগ। অনেক ভক্ত-অনুরাগী জানতে আগ্রহী, তারকাদের মধ্যে কে কোথায় ভোট দেবেন। 

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোটও দিয়েছেন তিনি। তবে এবার 'প্রিন্স' সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। 

অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। তবে নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

তারকারা বরাবরই নির্বাচনে ভোট প্রদানের মতো সিরিয়াস বিষয়টি নিয়ে সরব থাকেন। এবারও স্ব স্ব আসনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন শোবিজ অঙ্গনের তারকারা। 

নির্বাচন ও গণভোটকে ঘিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি জানান, আসন্ন নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে এবং এবারের ভোট সঠিক নিয়মে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পাবে। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9